অর্থনীতি
ছবি: সংগৃহীত

রেমিট্যান্স প্রবাহে গতি, ফেব্রুয়ারির ১৭ দিনেই এলো প্রায় ২ বিলিয়ন ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক রেমিট্যান্স এসেছে। এ সময় প্রবাসীরা মোট ১৯৭ কোটি বা ১.৯৭ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার হিসেবে যোগ হয়েছে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৮ কোটি ১০ লাখ ডলার, ফলে এবার উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলার। আগের বছরের তুলনায় এই প্রবাহ প্রায় ২২ শতাংশ বেড়েছে।

এর আগে ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছিলেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম বড় উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মতামত দিন