দেশের বাজারে আবারও সোনার দাম কমালো বাজুস, কার্যকর ১১ মে থেকে।
দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৮ মে সর্বশেষ দাম সমন্বয় করে সংগঠনটি, যা ৯ মে থেকে কার্যকর হয়েছিল।
নতুন দাম অনুযায়ী:
-
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম: ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা
-
১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা
-
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা
সোনার দামের সঙ্গে ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এ নিয়ে চলতি বছরে ৩১ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ২১ বার বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে মাত্র ১০ বার। ২০২৪ সালে এই সংখ্যা ছিল মোট ৬২ বার—যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
এদিকে, সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা।
অন্য ক্যারেটভেদে:
-
২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
-
১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
-
সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা
মতামত দিন