অর্থনীতি
ছবি: সংগৃহীত

রমজান মাসে ব্যাংকের লেনদেন ও অফিস সময় পরিবর্তন।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকিং কার্যক্রমে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকের অফিস সকাল ৯:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। তবে সাধারণ গ্রাহকদের লেনদেনের সময় সকাল ৯:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। জোহরের নামাজের জন্য দুপুর ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত সংক্ষিপ্ত বিরতি থাকলেও অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালু রাখা সম্ভব হবে।

সাধারণ সময়ে ব্যাংকের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিসিয়াল কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে। রমজান শেষে আবারও আগের নিয়মিত সময়সূচি অনুযায়ী ব্যাংক পরিচালনা করা হবে।

মতামত দিন