দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট গ্রস রিজার্ভ বর্তমানে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে, গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ২৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
উল্লেখ্য,আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।

মতামত দিন