নির্বাচনের আগে মোবাইল ব্যাংকিংয়ে নতুন নিয়ম,দিনে সর্বোচ্চ লেনদেনে ১০ হাজার টাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) লেনদেনে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট সময় পর্যন্ত একজন গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত তা বহাল থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের সময় অবৈধ অর্থের প্রবাহ ঠেকানো এবং আর্থিক লেনদেন নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বড় অঙ্কের সন্দেহজনক ডিজিটাল লেনদেন নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফলে নির্ধারিত এই সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীরা দৈনিক ১০ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না।
মতামত দিন