এলপিজি খুচরা বাজারে আরও সস্তা হবে:প্রেস সচিব।
দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এলপিজি-র স্থানীয় উৎপাদন এবং বাণিজ্যিক স্তরে ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম করের (সাপ্লিমেন্টারি ট্যাক্স) ছাড় দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি, আমদানিকৃত এলপিজিতে ৭.৫ শতাংশ ভ্যাট ধার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে এলপিজির ওপর মোট করভার কমবে এবং খুচরা পর্যায়ে দামও প্রভাবিত হবে। শফিকুল আলম আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থা কার্যকর হলে ভোক্তাদের জন্য এলপিজি আরও সাশ্রয়ী হবে।

মতামত দিন