টানা মূল্যবৃদ্ধির পর কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ৯ মে থেকে।
টানা দুই দফা বাড়ানোর পর এবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ১৬ হাজার ২৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে ২০২৫ সালে ৩০ বার স্বর্ণের দাম সমন্বয় হলো—এর মধ্যে ২১ বার বাড়ানো হয়েছে, আর কমেছে ৯ বার। রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৮১১ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট ও অন্তত ৬% মজুরি যোগ করতে হবে বলে জানিয়েছে বাজুস।
মতামত দিন