অর্থনীতি
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে আরও বেড়েছে স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের মূল্য আরও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার বিকেলের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে ২ লাখ ৬২ হাজার ১৮৪ টাকা পৌঁছেছে।

আগের তুলনায় এক ভরিতে দাম বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা। নতুন দাম বিকেল ৪টা থেকে কার্যকর হবে।

বাজুসের তথ্যানুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫০ হাজার ১৯২ টাকা, ১৮ ক্যারেটের জন্য ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকালেই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল; ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম তখন ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা ছিল। অন্যান্য ক্যারেটের দামও সেই অনুযায়ী বৃদ্ধি পেয়েছিল।

এদিকে, রুপার বাজারেও পরিবর্তন এসেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় ১৭৫ টাকা কম। ২১ ক্যারেটের রুপা বিক্রি হবে ৬ হাজার ২৪০ টাকায়, ১৮ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারের অবস্থার ওপর ভিত্তি করে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন