অর্থনীতি
ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের বড় ধস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দামে অস্থিরতা অব্যাহত আছে। সোমবার বিকেলেই আবারও এক দফা বড় ধরনের দরপতনের ঘোষণা এসেছে।

মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে নতুন করে দাম কমিয়ে স্বর্ণের বিক্রি মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এবার ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

সংগঠনটির ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দর কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—
২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকায়,
১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৭ টাকা,
আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম রাখা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি বাড়তে পারে।

এর আগে একই দিন সকালে আরও এক দফা সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। তখন ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম ২২ বার পরিবর্তন করা হলো—যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে, আর ৮ বার কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও প্রভাব পড়েছে। এবার রুপার ভরিতে দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা। নতুন করে ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে।

মতামত দিন