ফেব্রুয়ারিতে আবার বাড়ল এলপিজির দাম।
নতুন মাস শুরু হতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামে ঊর্ধ্বগতি এলো। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দাম সমন্বয়ের ঘোষণা দেয় সংস্থাটি। সন্ধ্যা ৬টা থেকে এই নতুন দাম কার্যকর হচ্ছে।
এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। সৌদি আরামকোর ঘোষিত সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত জানুয়ারিতে এলপিজির দাম বাড়ানো হয়েছিল, যা নিয়ে ভোক্তা পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। নতুন করে দাম বাড়ায় আবারও গৃহস্থালি ও পরিবহন খাতে ব্যয়ের চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন