অর্থনীতি
ছবি: সংগৃহীত

সোমবার ঘোষণা হবে ফেব্রুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের দাম সোমবার (২ ফেব্রুয়ারি) জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় সম্পর্কিত নির্দেশনা সোমবার বিকেল ৩টায় প্রকাশ করা হবে। একই সময় অটোগ্যাসের নতুন দামও জানানো হবে।

এর আগে, গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। ১২ কেজি সিলিন্ডারের জন্য দাম ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিনে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়; প্রতি লিটার ভোক্তা পর্যায়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল, যা আগের দামের থেকে ২ টাকা ৪৮ পয়সা বেশি।

বিইআরসি জানিয়েছে, বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক মূল্য পরিবর্তনের ভিত্তিতে এলপিজি ও অটোগ্যাসের দাম নিয়মিত সমন্বয় করা হয়।

মতামত দিন