জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে যে ২ দিন বন্ধ থাকবে ব্যাংক।
নিজেস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ তথ্য জানান।
তারা জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় ২৫ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি ছুটি ঘোষণা করেছে। সেই আদেশ অনুযায়ী নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এমন দিনগুলোতে ব্যাংক খোলা থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পৌঁছে দিয়েছে।

মতামত দিন