অর্থনীতি
ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা পেতে যাচ্ছেন নতুন ধরনের সুবিধা।

নিজেস্ব প্রতিবেদক:

পাঁচটি সমস্যা-গ্রস্ত ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক এখন আমানতকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে। ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল, সোশ্যাল, এক্সিম ও ইউনিয়ন ব্যাংকের একীভূত হওয়ার পর, বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছে যে এই পদক্ষেপ মূলত তরল অর্থ সংকটের সমাধান এবং আমানতকারীদের আস্থা বাড়াতে নেওয়া হয়েছে।

১ জানুয়ারি থেকে কার্যকর নতুন সুদের হারে এক বছরের বা তার বেশি মেয়াদের আমানতকারীরা সর্বোচ্চ ৯.৫ শতাংশ এবং ছয় মাস থেকে এক বছরের আমানতের ক্ষেত্রে ৯ শতাংশ সুদ পাবেন। একই সঙ্গে বড় আমানতকারীরা তাদের ডিপোজিটের বিপরীতে ৪০ শতাংশ পর্যন্ত তাৎক্ষণিক ঋণ নিতে পারবেন। উদাহরণস্বরূপ, ২০ কোটি টাকার আমানত থাকলে ৮ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব।

এখন থেকে সমস্ত স্কিমে টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এক ব্যক্তি সর্বোচ্চ ২ লাখ টাকা উত্তোলন করতে পারবে, এবং ছোট আমানতের ক্ষেত্রে পুরো টাকাই উত্তোলনযোগ্য। মেয়াদ পূর্তির পর আমানত রোলওভার হবে এবং সুদ পর্যায়ক্রমে উত্তোলনযোগ্য।

ড. আহসান এইচ মনসুর আরও জানান, পাঁচটি ব্যাংকের অনলাইন সিস্টেম ধাপে ধাপে একীভূত হচ্ছে এবং সব কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে। তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠী গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলেও আজকের ঘোষণা ও বৈঠক সেই অস্পষ্টতা দূর করবে।

এভাবে নতুন সুদ, ঋণ সুবিধা এবং উত্তোলন ব্যবস্থার সংমিশ্রণে আমানতকারীরা আর্থিক নিরাপত্তা ও তরলতা দুইই পাবেন

মতামত দিন