ব্যক্তিগত আয়কর রিটার্ন জমার সময় বাড়ালো এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ কর বছরের জন্য ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বোর্ডটি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এ প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যক্তিগত করদাতারা এখন পর্যন্ত জরিমানা ছাড়া ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এর আগে রিটার্ন জমার সময় দু’বার এক মাস করে বাড়ানো হয়েছিল।
এনবিআর জানিয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের অনুমোদনক্রমে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য পূর্বনির্ধারিত শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ থেকে পরিবর্তন করে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ করা হয়েছে।

মতামত দিন