অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশীয় বাজারে ফের ইতিহাস গড়েছে স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও নতুন উচ্চতায় পৌঁছেছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য সাম্প্রতিক সমন্বয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এতে আগের রেকর্ড ছাপিয়ে গেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এই পরিবর্তন বুধবার সকাল ১০:১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। এক সঙ্গে ২২ ক্যারেটের দাম ৭ হাজার ৩৪৮ টাকা বেড়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের ঊর্ধ্বমুখী প্রভাব বিবেচনা করেই এই সমন্বয় করা হয়েছে।

২১ ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন প্রক্রিয়ার স্বর্ণের ভরিও নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ঘোষিত মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার মান ও নকশা অনুযায়ী মজুরি পরিবর্তন হতে পারে।

গত ২৬ জানুয়ারিও ২২ ক্যারেটের স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা হয়েছিল। চলতি বছর স্বর্ণের দাম মোট ১৫ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১২ বার বৃদ্ধি ও ৩ বার হ্রাস হয়েছে। রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি; ২২ ক্যারেট রুপার দাম স্থির রয়েছে ৭ হাজার ৭৫৭ টাকায়।

মতামত দিন