স্বর্ণবাজারে নতুন ইতিহাস,ভরিতে বাড়ল ৫ হাজার।
দেশের স্বর্ণবাজারে ফের বড় ধরনের মূল্যবৃদ্ধি এসেছে। মাত্র এক দিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস এ সিদ্ধান্তের কথা জানায়। নতুন মূল্যহার কার্যকর হবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্বর্ণের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করতে হয়েছে। সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাজুস আরও জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।
টানা দফায় দাম বাড়ায় স্বর্ণবাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

মতামত দিন