অর্থনীতি
ছবি: সংগৃহীত

রুপার বাজারে নতুন রেকর্ড।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬ সালের শুরুতেই রুপার দাম ঐতিহাসিকভাবে $১০০ অতিক্রম করেছে। চলতি বছরের প্রথম কয়েক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দর উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন, দ্রুতগতিতে মূল্য বৃদ্ধি বড় ধরনের আর্থিক ঝুঁকি সৃষ্টি করতে পারে।

স্টোনএক্সের অর্থনৈতিক বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, “বিশ্বের রাজনৈতিক অস্থিরতা স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলছে। কম দামের কারণে রুপার চাহিদা বাড়ছে। তবে বাজারে যে কোন সময় বড় ফাটল দেখা দিতে পারে, যার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।”

গত শুক্রবার স্পট মার্কেটে রুপার দর ৫.১% বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সে $১০১ পর্যন্ত পৌঁছেছে। চলতি বছরের শুরু থেকে দাম প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। একই দিনে স্বর্ণের দামও প্রতিআউন্স $৪,৯৮৮ স্পর্শ করেছে।

ব্যাংক অফ আমেরিকার বিশ্লেষক মাইকেল উইডমার মনে করেন, রুপার ন্যায্য দাম প্রায় $৬০ হওয়া উচিত। তবে সৌর প্যানেল ও ইলেকট্রনিক্স খাতে চাহিদার কারণে বাজারে দাম এই পর্যায়ে পৌঁছেছে। এলএসইজি’র তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই রুপার বার্ষিক মূল্যবৃদ্ধি ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মতামত দিন