অর্থনীতি
ছবি: সংগৃহীত

রমজান আগে এলপিজি সংকট সমাধানে সরকার কাজ করছে: ফাওজুল কবির খান।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহের সমস্যা রমজান মাসের আগেই সমাধান করতে পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের জানান, বাজারে ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও সক্রিয়ভাবে উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, গ্রাহকদের সহনীয় দামে এলপিজি পৌঁছে দিতে সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

উপদেষ্টা উল্লেখ করেন, নির্বাচনের আগে সরবরাহ কমিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, বাজারে সংকট আসার মূল কারণ হিসেবে ইরান থেকে এলপিজি পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রযোজ্য হওয়া। তবে সরকার ইতোমধ্যে বিকল্প উৎস খুঁজে সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।

এলপিজি আমদানিকারকরা জানিয়েছেন, তারা নতুন সরবরাহ চ্যানেল সক্রিয় করার মাধ্যমে ক্রেতাদের প্রয়োজনীয় গ্যাস সময়মতো পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ফাওজুল কবির খান আশা প্রকাশ করেন, পরিকল্পিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে রমজান মাসের আগেই দেশের বাজারে এলপিজির অভাব থাকবে না এবং গ্রাহকরা স্বস্তিতে এলপিজি ব্যবহার করতে পারবেন।

মতামত দিন