অর্থনীতি
ছবি: সংগৃহীত

রেকর্ড ছোঁয়ার পর স্বর্ণে ভাটা, মুনাফা তুলে নিতে গিয়ে দর কমালেন বিনিয়োগকারীরা।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর স্বর্ণের দামে সামান্য সংশোধন দেখা দিয়েছে। আগের সেশনে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর পর মঙ্গলবার বিনিয়োগকারীদের একটি অংশ লাভ তুলে নেওয়ায় দর কিছুটা নেমে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪৬ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৫৯৩ দশমিক ৮১ ডলার, যা আগের দিনের তুলনায় ০.৩ শতাংশ কম। একই সময়ে যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি ডেলিভারির স্বর্ণ ফিউচার্সে দাম কমেছে ০.৬ শতাংশ, লেনদেন হয়েছে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৭ দশমিক ১০ ডলারে।

এর আগে বিশ্ববাজারে স্বর্ণ ইতিহাসে প্রথমবারের মতো ৪ হাজার ৬০০ ডলারের স্তর অতিক্রম করে। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়তে থাকায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি ঝোঁক বাড়ে। তবে রেকর্ড মূল্য ছোঁয়ার পর বাজারে স্বাভাবিক সংশোধনের অংশ হিসেবে বিক্রির চাপ তৈরি হয়।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলেও স্বল্পমেয়াদে মুনাফা নেওয়ার প্রবণতার কারণে স্বর্ণের দামে এমন ওঠানামা দেখা যাচ্ছে।

মতামত দিন