অর্থনীতি
ছবি: সংগৃহীত

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দুইগুণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

মানি চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দুইগুণ বাড়িয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম আগামী ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংক সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংক ও লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাছে পাঠিয়েছে।

এর আগে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনায় লাইসেন্স নবায়নের জন্য পুরো বছরের ফি ছিল ৫ হাজার টাকা। নতুন নিয়মে এই ফি দ্বিগুণ বৃদ্ধি করে ১০ হাজার টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পদক্ষেপ মানি চেঞ্জারদের কার্যক্রম আরও নিয়মিতভাবে পরিচালনা নিশ্চিত করতে এবং নিয়মিত নিবন্ধন ও তদারকি প্রক্রিয়া শক্তিশালী করতে নেওয়া হয়েছে।

মতামত দিন