দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
দেশের বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরির দাম বৃদ্ধি পেয়ে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা হয়েছে।
নতুন দামের হিসাব অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সংগঠনটি জানিয়েছে, স্বর্ণের বিক্রয়ে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য থাকতে পারে।
এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজুস বাজারে দাম সমন্বয় করে ২২ ক্যারেটের ভরির দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করেছিল, যা ৯ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল।

মতামত দিন