অর্থনীতি
ছবি: সংগৃহীত

এখনই ঋণের সুদ কমানো যাবে না: অর্থ উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংক ঋণের সুদহার কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে সুদ কমানো বাস্তবসম্মত নয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং খাত আগের তুলনায় এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে শুধু সরকারের উদ্যোগে সুদের হার বা মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, অর্থ উপদেষ্টা হিসেবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হতে চান না। বাংলাদেশের অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেওয়াই তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থসচিব মো. খাইরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ব্যাংক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আবদুল হাই সরকার এবং ব্যাংকিং অ্যালমানাকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পিপিআরসি চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমানসহ ব্যাংকিং খাতের শীর্ষ ব্যক্তিরা।

মতামত দিন