অর্থনীতি
ছবি: সংগৃহীত

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সিলিন্ডার বিক্রি স্বাভাবি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের এলপিজি ব্যবসায়ীরা ঘোষণা করেছেন, তারা আর সিলিন্ডার বিক্রি বন্ধ রাখবেন না। মঙ্গলবারের ধর্মঘটের পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সঙ্গে বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে, বুধবার (৭ জানুয়ারি) দেশজুড়ে অভিযান ও জরিমানা বাড়ানোর প্রেক্ষাপটে এলপিজি ব্যবসায়ীরা অচিরেই সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন। একই সঙ্গে তারা বলেছিলেন, কোম্পানির প্লান্ট থেকে গ্যাস উত্তোলনও স্থগিত থাকবে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে সমিতি জানিয়েছিল, বিইআরসি যেন নতুন মূল্য নির্ধারণের আগে পরিবেশকদের সঙ্গে আলোচনা করে। প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। তাদের দাবি ছিল, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে অনির্দিষ্টকালের জন্য সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকবে।

বিইআরসি প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। সর্বশেষ ৪ জানুয়ারি কমিশন নতুন দাম ঘোষণা করেছে। এলপিজি ব্যবসায়ী সমিতি জানিয়েছে, এই মূল্য সমন্বয় পরিবেশকদের সঙ্গে আলোচনার বাইরে করা হয়েছে।

মতামত দিন