অর্থনীতি
ছবি: সংগৃহীত

সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ, সরকারের ভ্যাট হ্রাসে দাম কমানোর উদ্যোগ।

নিজেস্ব প্রতিবেদক:

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে সরকার বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এলপিজি আমদানি ও দেশীয় উৎপাদনের ওপর ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে আমদানিকৃত এলপিজিতে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে তা ৭.৫ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (LOAB)-এর সঙ্গে আলোচনার পর গ্রহণ করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভোক্তাদের জন্য গ্যাসের মূল্য কমানো এবং বাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা। বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক পুনর্বিন্যাস দেশের সাধারণ মানুষকে সরাসরি আর্থিক সুবিধা দিতে সক্ষম হবে।

তবে দাম নিয়ন্ত্রণের এই পদক্ষেপের আগেই বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসায়ীরা এলপিজি সিলিন্ডারের বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছেন। এর ফলে ভোক্তারা চরম দুর্ভোগে পড়েছেন। খুচরা দোকানগুলোতে সিলিন্ডারের পাওয়া যাচ্ছে না, হোটেলগুলো বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু অনেক ঘরে চুলা নিস্ক্রিয়। ভোক্তারা একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন।

মতামত দিন