অর্থনীতি
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও দাম বাড়ল স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র আটক করার ঘটনা এবং মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক স্বর্ণবাজারে দাম উর্ধ্বমুখী হয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ বাড়ায় দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে স্পট গোল্ড প্রতি আউন্সে ৪,৪৬১ ডলারে অবস্থান করছে, যা আগের দিনের তুলনায় ০.৩ শতাংশ বেড়েছে। ২৬ ডিসেম্বর স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪,৫৪৯ ডলারে পৌঁছেছিল। ২০২৫ সালের বার্ষিক মূল্যবৃদ্ধি ৬৪ শতাংশ, যা ১৯৭৯ সালের পর থেকে সবচেয়ে ভালো বার্ষিক পারফরম্যান্স হিসেবে দেখা হচ্ছে।

ফিউচার বাজারেও দাম বাড়ছে। ফেব্রুয়ারি সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচার্স প্রতি আউন্সে ৪,৪৬২ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক উত্তেজনা এবং অর্থনীতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণমুখী করে তুলেছে, ফলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

মতামত দিন