অর্থনীতি
ছবি: সংগৃহীত

জানুয়ারিতে আরও বাড়ল এলপিজি ও অটোগ্যাসের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বৃদ্ধি পেয়েছে। ১২ কেজি সিলিন্ডারের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০৬ টাকা, যা আগের দাম থেকে ৫৩ টাকা বেশি।

নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম বৃদ্ধি পেয়ে ৫৯ টাকা ৮০ পয়সা হয়েছে, যা আগের মূল্যের চেয়ে ২ টাকা ৪৮ পয়সা বেশি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগের মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা। নতুন সমন্বয়ের ফলে দাম বাড়ার ফলে ভোক্তাদের ব্যয় সামান্য বেড়ে যাবে।

মতামত দিন