অর্থনীতি
ছবি: সংগৃহীত

আজ ঘোষণা হবে জানুয়ারির এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের গৃহস্থালী ও যানবাহন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর—আজ রোববার (৪ জানুয়ারি) জানুয়ারি মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো দ্বারা জানুয়ারি (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য নির্ধারণ করা হবে।

ঘোষণা দেওয়া হবে বিকেল ৩টায়।

এর আগে, গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বেড়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। একই দিনে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল; ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়, যা পূর্বের দামের চেয়ে ১ টাকা ৭৪ পয়সা বেশি।

আজকের ঘোষণার মাধ্যমে জনসাধারণ জানবেন এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়বে কি কমবে, যা সরাসরি ঘরে রান্না ও যানবাহনের ব্যয়কে প্রভাবিত করবে।

মতামত দিন