রোববার জানা যাবে জানুয়ারির এলপিজির নতুন দাম।
নতুন বছরে এলপিজি ব্যবহারকারীদের জন্য দাম বাড়বে নাকি কমবে—সে সিদ্ধান্ত আসছে রোববার। ওই দিনই জানুয়ারি মাসের জন্য এলপিজির সংশোধিত মূল্য ঘোষণা করবে নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে, সৌদি আরামকোর জানুয়ারি ২০২৬ মাসের ঘোষিত সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি পর্যায়ের এলপিজির ভোক্তা মূল্য নির্ধারণ করা হবে। রোববার বিকেল ৩টায় এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হবে।
এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারে দাম ৩৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ হাজার ২৫৩ টাকা।
নতুন ঘোষণায় আন্তর্জাতিক বাজারদরের প্রভাব কতটা পড়ে, সেদিকেই এখন তাকিয়ে আছেন ভোক্তারা।

মতামত দিন