অর্থনীতি
ছবি: সংগৃহীত

নিলামের মাধ্যমে আরও ১১ কোটি ৫০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক নতুন করে তিনটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সংগ্রহ করেছে। রোববার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডলারের ক্রয়মূল্য নির্ধারিত কাটঅফ রেটে হয়েছে—প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা। চলতি মাসেই কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ৯২ কোটি ৫ লাখ ডলার কিনেছে।

২০২৫-২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে কয়েক দফায় ডলার ক্রয় কার্যক্রম চালানো হয়েছে। এখন পর্যন্ত এই অর্থবছরে ব্যাংকের মোট ডলার ক্রয় পৌঁছেছে ৩০৪ কোটি ৬৫ লাখ বা ৩.০৪ বিলিয়ন ডলারে।

মতামত দিন