একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারমূল্য শূন্য ঘোষণা।
নিজেস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংক সোমবার (২২ ডিসেম্বর) ৫টি ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে। এর ফলে ব্যাংকগুলোর ওপর মালিকদের আনুষ্ঠানিক কর্তৃত্ব শেষ হলো।
একই সঙ্গে এসব ব্যাংকের সম্পদ ও দায়বাধ্যের হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনো বাধা থাকছে না।
সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের হস্তান্তর চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে।
গত ৫ নভেম্বর যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংক এই হস্তান্তর প্রক্রিয়া ঘোষণা করেছিল। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি অর্থমন্ত্রণালয় পর্যবেক্ষণ করবে।
মতামত দিন