দেশীয় বাজারে আবারও বেড়েছে সোনার দাম।
দেশীয় বাজারে আবারও সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) থেকে প্রতি ভরি স্বর্ণ সর্বোচ্চ ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকায় বিক্রি হবে।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন মূল্যহার ঘোষণা করে। এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দামে পরিবর্তনের প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের দাম ভরিতে ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।
এর আগে ২২ ক্যারেট সোনা ভরিতে বিক্রি হচ্ছিল ২ লাখ ১২ হাজার ১৪৪ টাকায়। ২১ ক্যারেট ছিল ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
বাজুস জানিয়েছে, ঘোষিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।
সোনার পাশাপাশি রুপার দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপা ভরিতে বিক্রি হবে ৪ হাজার ৫৭২ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ টাকা।
এর আগে এসব ক্যাটাগরির রুপা যথাক্রমে ৪ হাজার ২৪৬ টাকা, ৪ হাজার ৪৭ টাকা, ৩ হাজার ৪৭৬ টাকা ও ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছিল।

মতামত দিন