অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডিসেম্বরের প্রথম ৭ দিনে রেমিট্যান্সে রেকর্ড বৃদ্ধি।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি ডিসেম্বরের প্রথম সাত দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৭ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২ কোটি ৫১ লাখ ডলার এসেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরে প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৭ ডিসেম্বর একদিনেই এসেছে ২৪ কোটি ৪০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৮.৪০ শতাংশ বেশি।

আগের মাসগুলোতে রেমিট্যান্সের ধারাবাহিকতা ছিল: জুলাই ২৪৭ কোটি ৮০ লাখ, অগাস্ট ২৪২ কোটি ১৮ লাখ, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবর ২৫৬ কোটি ৩৪ লাখ এবং নভেম্বর ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে মোট ৩০.৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ।

মতামত দিন