অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম কমেছে ১টাকা,আজ থেকে কার্যকর নতুন দাম।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়েছে সরকার। নতুন দর বৃহস্পতিবার (১ মে) থেকে কার্যকর হবে।

এতে করে ডিজেল ও কেরোসিনের নতুন দাম দাঁড়াবে ১০৪ টাকা, অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা প্রতি লিটার।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানায়।

এর আগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি তেলের দাম ১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল। এরপর মার্চ ও এপ্রিল মাসে তা অপরিবর্তিত রাখা হয়। গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সরকার প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে তেলের মূল্য সমন্বয় করছে।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের অধীনে গত বছরের ৩১ আগস্ট প্রথমবারের মতো মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর কয়েক ধাপে কখনো দাম কমানো, কখনো অপরিবর্তিত রাখা এবং কখনো বাড়ানো হয়।

মতামত দিন