অর্থনীতি
ছবি: সংগৃহীত

মেঘনা ব্যাংকের নতুন এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যাংকিং খাতের অভিজ্ঞ নির্বাহী সৈয়দ মিজানুর রহমান। তিনি ৪ ডিসেম্বর নতুন কর্মস্থলে যোগ দেন।

প্রায় তিন দশকের পেশাগত অভিজ্ঞতা নিয়ে মিজানুর রহমান সর্বশেষ এবি ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারও আগে তিনি কাজ করেছেন দেশের একাধিক স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে।

পেশাজীবন শুরু হয়েছিল ১৯৯৩ সালে নোভার্টিসে (তৎকালীন সিবা-গেইগি বাংলাদেশ লিমিটেড)। ব্যাংকিং খাতে প্রবেশের আগে তিনি ইয়ংওয়ান ও বেক্সিমকোর বিভিন্ন দায়িত্ব পালন করেন। পরে ব্যাংকিং সেক্টরে যুক্ত হয়ে ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আলফালাহ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান।

দীর্ঘ কর্মজীবনে তিনি ব্রাঞ্চ ব্যাংকিং, রিটেইল অপারেশন, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে করপোরেট কমিউনিকেশন—ব্যাংকিংয়ের নানা উপখাতে গভীর দক্ষতা অর্জন করেছেন।

এ ছাড়া দেশ-বিদেশে (যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারতসহ) অসংখ্য প্রশিক্ষণ, সেমিনার ও ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছেন তিনি।

সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

মতামত দিন