অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের স্বর্ণের নতুন দাম ঘোষণা করেছে। আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা এবং স্থানীয় জুয়েলারি ব্যবসায়ীদের অবস্থানের প্রভাবকে বিবেচনা করে নতুন সমন্বয় করা হয়েছে।

এই নতুন দর আজ (বুধবার) থেকে কার্যকর হবে।

সংগঠনটির সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংস্থার ন্যূনতম মজুরি ৬ শতাংশ যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির হার কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে গত ১ ডিসেম্বরও বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। অন্যান্য কেরাটের দামও সমন্বয় করা হয়েছিল।

রূপার বাজারে দাম অপরিবর্তিত রয়েছে। দেশের বাজারে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকায়।

মতামত দিন