অর্থনীতি
ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে শুরু,যে ভাবে ফেরত দেওয়া হবে গ্রাহকদের টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার (২ নভেম্বর) থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করেছে। সোমবারই বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে লাইসেন্স প্রদান করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মতিঝিলের সেনা কল্যাণ ভবনে প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হলেও, আগামী বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

নতুন এই ব্যাংকের কার্যক্রম ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিন স্থবির থাকা আমানত ফেরতের প্রক্রিয়া ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী সপ্তাহ থেকে গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। পরবর্তীতে বড় অঙ্কের আমানতের জন্য পর্যায়ক্রমিক রোডম্যাপ চূড়ান্ত করা হবে।

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা যোগ করবে, এবং বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে।

এই ব্যাংক গঠনের মাধ্যমে পাঁচটি ব্যাংক একীভূত হয়েছে—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। একত্রিত হওয়ার ফলে এটি দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হলো।

মতামত দিন