অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসের জন্য দাম বাড়ল এলপি গ্যাসের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ের এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৫ টাকা থেকে ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


বিইআরসি জানিয়েছে, এই নতুন দাম মঙ্গলবার (২ ডিসেম্বর) ঘোষণা করা হয় এবং আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দাম ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বেড়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছে।

এর আগে, গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং অটোগ্যাসের দামও ভোক্তাপর্যায় ১ টাকা ১৯ পয়সা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়েছিল।

মতামত দিন