ডিসেম্বরে এলপিজির দাম বাড়বে নাকি কমবে জানা যাবে আজ।
সোমবার কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকোর প্রকাশিত সিপি (Saudi CP) অনুযায়ী ডিসেম্বর মাসের মূল্য নির্ধারণের নির্দেশনা মঙ্গলবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
বিইআরসি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সিপি অনুসরণ করে দেশে বেসরকারি খাতের ভোক্তাপর্যায়ের এলপিজির দাম সমন্বয় করে। সর্বশেষ ২ নভেম্বর এলপিজির দাম কমানো হয়েছিল। তখন ১২ কেজির সিলিন্ডারের মূল্য ২৬ টাকা কমে দাঁড়ায় ১ হাজার ২১৫ টাকায়।
আজ এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন মূল্যও জানানো হবে। গত মাসে অটোগ্যাসের দাম ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা।
নতুন সমন্বয়ের মাধ্যমে ডিসেম্বর মাসে ভোক্তারা বাড়তি চাপ নাকি স্বস্তি পাবেন—এখন সেদিকেই দৃষ্টি।
মতামত দিন