অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডিসেম্বর মাসের জন্য বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

ডিসেম্বর মাসের জন্য দেশে বিক্রি হওয়া সব ধরনের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটারে দুই টাকা করে বাড়ছে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম।

রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানায়। নতুন মূল্য সোমবার (১ ডিসেম্বর) ভোর থেকে কার্যকর হবে।

নতুন সমন্বয় অনুযায়ী—

  • ডিজেলের দাম ১০২ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪ টাকায়।

  • অকটেনের লিটারপ্রতি মূল্য ১২২ থেকে বাড়ছে ১২৪ টাকায়।

  • পেট্রল ১১৮ টাকা থেকে বেড়ে হবে ১২০ টাকা।

  • কেরোসিনের দাম ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে মিল রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের দাম প্রতি মাসে পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হচ্ছে। চলমান স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার অংশ হিসেবেই ডিসেম্বরের এই সমন্বয় করা হয়েছে।

মতামত দিন