অর্থনীতি
ছবি: সংগৃহীত

নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিক যাত্রা শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের সর্ববৃহৎ সরকারি ইসলামী ব্যাংক হিসেবে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এখন আনুষ্ঠানিকভাবে যাত্রায় নামছে।
রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় প্রতিষ্ঠানটিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এই অনুমোদনের মধ্য দিয়ে নতুন ব্যাংক চালুর পথে অর্থ মন্ত্রণালয়ের আর কোনো জটিলতা বা আনুষ্ঠানিকতা বাকি থাকল না।

এর আগে ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পর বাংলাদেশ ব্যাংক প্রাথমিক অনুমোদন দিয়েছিল। সেই পর্যায়ে আরজিএসসি থেকে নাম ব্যবহারের ছাড়পত্র, চলতি হিসাব খোলা, এবং ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অবশেষে চূড়ান্ত অনুমোদন মিলেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অচিরেই নতুন প্রতিষ্ঠানের আমানত ব্যবস্থাপনা, লাভের হার, বেতন কাঠামোসহ কার্যক্রম পরিচালনার বিস্তারিত নীতিমালা জানানো হবে।

মতামত দিন