অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দাম কমলো স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, কয়েক সপ্তাহের সর্বোচ্চ মূল্যের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার কমেছে। বিনিয়োগকারীরা মুনাফা তুলতে শুরু করেছেন, আর মার্কিন ফেডের সুদের ভবিষ্যৎ নীতির অনিশ্চয়তাও বাজারকে প্রভাবিত করছে।

রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪,১৪৫ ডলার। ডিসেম্বর ডেলিভারির মার্কিন ফিউচারও ০.৬ শতাংশ কমে ৪,১৪০.৮০ ডলারে নেমেছে।

গোল্ডসিলভার সেন্ট্রালের এমডি ব্রায়ান ল্যান বলেন, “গতকালের দরবৃদ্ধির পর বিনিয়োগকারীরা মুনাফা তুলছেন। ফেডের নীতি এখনো নিশ্চিত নয়, তাই বাজার সাময়িকভাবে স্থিতিশীল পর্যায়ে রয়েছে।”

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা যেমন জন উইলিয়ামস ও ক্রিস্টোফার ওয়ালার শ্রমবাজারের দুর্বলতার কারণে ডিসেম্বরেই সুদ কমানোর সম্ভাবনা উল্লেখ করেছেন। এর প্রভাব ট্রেজারি ইল্ডকে নিম্নমুখী করছে।

এদিকে অন্যান্য ধাতুতে ওঠানামাও দেখা গেছে। রূপার দর ০.৯ শতাংশ কমে ৫২.৮৯ ডলার, প্লাটিনাম ১.৪ শতাংশ বেড়ে ১,৬১১ ডলার এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে ১,৪০৯.৮৭ ডলারে দাঁড়িয়েছে।

মতামত দিন