অর্থনীতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক জারি করল নতুন আমানত সুরক্ষা অধ্যাদেশ, তাৎক্ষণিক যত টাকা পাবেন গ্রাহক।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও ফিন্যান্স খাতে আমানতকারীদের সুরক্ষা ও জনআস্থা বাড়াতে নতুন “আমানত সুরক্ষা অধ্যাদেশ” জারি করেছে। এই অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যাংক বা ফিন্যান্স কোম্পানি বন্ধ বা অবসায়নের ঘটনা ঘটলে সাধারণ আমানতকারীরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের আস্থা নিশ্চিত করাই এই সিদ্ধান্ত গ্রহণের মূল কারণ। অধ্যাদেশটি ২৩ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইনস্যুরেন্স বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, ব্যাংক ও ফিন্যান্স কোম্পানিতে আমানত রাখা সকল ব্যক্তির অর্থ ফেরতের নিশ্চয়তা নিশ্চিত করা হবে। এছাড়া, সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আলাদা “আমানত সুরক্ষা বিভাগ” গঠন করা হবে।

এই বিভাগ নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ, তহবিল ব্যবস্থাপনা, সদস্য প্রতিষ্ঠান পরিদর্শন, আমানত পরিশোধ  এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সাধারণ মানুষের ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মতামত দিন