অর্থনীতি
ছবি: সংগৃহীত

দাম বাড়লো সার কারখানায় ব্যবহৃত গ্যাসের।

নিজেস্ব প্রতিবেদক:

সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ২৯.২৫ টাকা, যা আগে ছিল ১৬ টাকা। নতুন দাম আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। কমিশন জানিয়েছে, পূর্বে ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও বিভিন্ন গ্যাস বিতরণকারী সংস্থা প্রতি ইউনিট গ্যাসের দাম ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। পরে বিইআরসির কারিগরি কমিটি পর্যালোচনা করে বর্তমান হারের ভিত্তিতে দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আগে জানিয়েছিলেন, গ্যাসের নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এছাড়া এলএনজি আমদানির খরচও নতুন দামে প্রভাব ফেলেছে।

নতুন দাম সারের উৎপাদন খরচ বাড়াতে পারে, তাই কৃষক এবং বাজারে এর প্রভাবও পর্যবেক্ষণ করা হবে।

মতামত দিন