অর্থনীতি
ছবি: সংগৃহীত

সর্বশেষ সমন্বয়ে চার দফায় স্বর্ণের দাম কমল ২৩ হাজার টাকার বেশি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে স্বর্ণের দাম সাম্প্রতিক পাঁচ দফার মধ্যে চার দফায় হ্রাস পেয়েছে। এই চার দফায় মিলিতভাবে ২৩ হাজার ৫৭৩ টাকা কমেছে।

সর্বশেষ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বের দামের থেকে ১০ হাজার ৪৭৪ টাকা কম।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দর কমার প্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে বাজারে কার্যকর হবে।

নতুন সমন্বয় অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা।২১ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

এর আগে ২৭ অক্টোবর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করেছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ছিল ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা।

চলতি বছরে স্বর্ণের দাম দেশের বাজারে ৭০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বাড়ানো হয়েছে, আর ২২ বার কমানো হয়েছে। ২০২৪ সালে স্বর্ণের দাম ৬২ বার পরিবর্তন হয়েছিল; তার মধ্যে ৩৫ বার বৃদ্ধি এবং ২৭ বার হ্রাস ঘটেছিল।

মতামত দিন