অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার বাজারদর কত?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আজ, রোববার (২৬ অক্টোবর) স্বর্ণের দাম সাম্প্রতিক সমন্বয় অনুযায়ী কমিয়ে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ অক্টোবর রাতে দাম কমানোর ঘোষণা দেয়।
ভরিতে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে, তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

রূপার দামেরও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৭০ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ৩৫৯ টাকায় বাজারে বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৭ বার সমন্বয় করা হয়েছে; যার মধ্যে ৪৮ বার বাড়ানো হয়েছে, ১৯ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।

মতামত দিন