দেশের বাজারে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর কত?
দেশের বাজারে স্বর্ণের দাম সর্বশেষ সমন্বয়কৃত হিসাবে কমানো হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) থেকে দেশের বাজারে এই মূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকায়।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৫৯ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরে মোট ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম বৃদ্ধি পেয়েছে ৪৮ বার এবং কমানো হয়েছে ১৯ বার। ২০২৪ সালে দেশি বাজারে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি এবং ২৭ বার কমানো হয়েছিল।
মতামত দিন