অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ১৫৭ কোটি ডলার।
চলতি অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার।
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,১৬ থেকে ১৮ অক্টোবর মাত্র তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। চলতি অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি।
এর আগে সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে সর্বমোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড গড়েছে।
মতামত দিন