অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আজ শনিবার (১৮ অক্টোবর) থেকে ভরিতে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানায়।


বাজুসের তথ্যমতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিকভাবে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

সংশোধিত দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৭ হাজার ১ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।

এর আগে ১৩ অক্টোবর সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছে বাজুস। এর মধ্যে ৪৭ বার বেড়েছে, কমেছে মাত্র ১৮ বার। ২০২৪ সালে সমন্বয় হয়েছিল ৬২ বার; সেসময় ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, স্বর্ণের সঙ্গে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়—যা দেশের বাজারে রুপার সর্বোচ্চ মূল্য। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি প্রতি দাম ৩ হাজার ৮০২ টাকা নির্ধারিত রয়েছে।

মতামত দিন