অর্থনীতি
ছবি: সংগৃহীত

হজ নিবন্ধনের সুবিধার জন্য শনিবার ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের।

নিজেস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় ব্যাংক হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংক শাখাগুলোকে আগামী শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধ অনুযায়ী, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শাখাগুলো যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের শর্তে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এছাড়া, শাখাগুলোর কর্মীরা যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের ব্যবস্থা অব্যাহত রাখবেন।

এই নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী, জনস্বার্থে দেওয়া হয়েছে। সার্কুলারটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

মতামত দিন