অর্থনীতি
ছবি: সংগৃহীত

১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে সবাইকে ব্যবহার নিশ্চিত করার আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশের কিছু অঞ্চলে দেখা দিয়েছে, এক ও দুই টাকার ধাতব মুদ্রা ব্যবহার করতে অনীহা প্রকাশ করার প্রবণতা। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এমন আচরণ প্রচলিত আইনের পরিপন্থী।

বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স ও পাবলিকেশন্স বিভাগ (ডিসিপি) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কাগজের নোটের পাশাপাশি দেশব্যাপী বৈধ সব ধাতব মুদ্রা লেনদেনে ব্যবহারযোগ্য। তাই সাধারণ মানুষকে নগদ লেনদেনে এই মুদ্রাগুলি ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, লেনদেনে এসব মুদ্রা উপেক্ষা করা বা ব্যবহার না করার কোনো আইনগত ভিত্তি নেই। সকলকে অনুরোধ করা হয়েছে, ১ ও ২ টাকার ধাতব কয়েন ব্যবহারে সচেতন থাকবেন।

মতামত দিন